21/03/2023
বৃষ্টির সময় গাড়ি চালানো কত কঠিন তা একমাত্র চালক জানেন। বৃষ্টির জন্যে কমে আসে দৃষ্টিসীমা, তুমুল বর্ষণ হলে দুইহাত দূরের রাস্তাও দেখা যায় না। হঠাৎ করে ব্রেক চেপে গাড়ি থামানোও কঠিন,কারণ বৃষ্টির কারণে টায়ারের 'গ্রিপ' পিছলে যায়। শুকনো মৌসুমের পর হঠাৎ করে যখন বৃষ্টি আসে তখন রাস্তায় এতদিন থেকে জমে থাকা তেল ও গ্রিজ বৃষ্টির পানিতে ভিজে আরও পিচ্ছিল করে তোলে রাস্তাকে।
তাই বৃষ্টির সময়ে গাড়ি যতটা ধীরে চালানো যায় ততই ভালো, তাই যদি যাত্রীদের গন্তব্যে পৌছাতে কিছুটা সময় বেশি প্রয়োজন হয় তবুও চালকের উপর বিরক্ত না হয়ে ধৈর্য্য ধারন করা উচিত।